১৯ অক্টোবর ২০২৬
২৬°C কলকাতা

আবহাওয়া

২৬°C
বিক্ষিপ্ত মেঘ
অনুভূত হচ্ছে
২৬°C
আর্দ্রতা
৬৬%
বাতাস
১০.৪ km/h N
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৪৭%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৩৪
সূর্যাস্ত
১৭:০৮

হালনাগাদ: ১৯ Oct, ২৩:৫৩ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৪২১ বছরের ঐতিহ্য! লক্ষ্মীপুরের চৌধুরী বাড়িতে দশভুজা নন, চতুর্ভুজা রূপে পূজিত হন মা দুর্গা কলকাতার থিম পুজোকে টেক্কা! হাড়োয়ার রবীন সংঘ পাঠাগারে ‘দাও ফিরে সে অরণ্য’, মণ্ডপজুড়ে পাখির বাসা ও সবুজের সমারোহ কোথাও অভিনব থিম, কোথাও নজরকাড়া আলোকসজ্জা! ইছামতির বুকে রাজবাড়ির অন্দরমহল, দুর্গোৎসবে সম্প্রীতির রঙে মাতল বসিরহাট সাতসকালে গৌরীপুরের কাছে ডিজেল বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপত্তি, রাস্তায় জ্বালানি ছড়িয়ে তীব্র যানজট চিংড়িঘাটার দুর্ঘটনার পর আসানসোলেও রাস্তার রং তোলার কাজ শুরু, নিরাপত্তায় জোর পুর দফতরের
কলকাতা

নৈহাটিতে আইএনটিটিইউসি সভাপতি বিষ্ণু অধিকারীকে নিজের বাড়িতে নিয়ে পুলিশের পুনঃতদন্ত

লিখেছেন Editor - Bengal News Net ৫৭ বার পঠিত ১ মিনিটের পড়া
নৈহাটিতে আইএনটিটিইউসি সভাপতি বিষ্ণু অধিকারীকে নিজের বাড়িতে নিয়ে পুলিশের পুনঃতদন্ত

**নৈহাটি:** নৈহাটির আইএনটিটিইউসি সভাপতি তথা তৃণমূল নেতা বিষ্ণু অধিকারীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পুনঃতদন্ত করল নৈহাটি থানার পুলিশ। বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে নৈহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তালপুকুর রোডের ওলাইচণ্ডীতলা এলাকার বাড়িতে নিয়ে যাওয়া হয়।


জানা গিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিষ্ণু অধিকারীকে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ। এরপর তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।


পুলিশ হেফাজতে থাকা বিষ্ণু অধিকারীকে এদিন তাঁর নিজের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে এবং তদন্তের স্বার্থে পুনরায় তদন্ত প্রক্রিয়া চালানো হয় বলে জানা গিয়েছে।


তৃণমূল নেতাকে বাড়িতে নিয়ে আসাকে ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশি ঘেরাটোপে চলে তদন্তের প্রক্রিয়া। তবে কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছিল এবং পুনঃতদন্তে ঠিক কী কী বিষয় খতিয়ে দেখা হয়েছে, সে বিষয়ে পুলিশের তরফে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com