২৭ আগস্ট ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
ধেয়ে আসছে উত্তাল জলরাশি, প্রাণ বাঁচাতে মরণপণ দৌড় শ্রমিকদের! নেপালের আরও এক ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল তৃণমূল নেতার মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধার! গঙ্গাসাগরে চাঞ্চল্য উত্তাল সমুদ্রে ভাটার টানে তলিয়ে যাচ্ছিলেন পর্যটক, ২০ মিনিটের চেষ্টায় উদ্ধার বকখালিতে মালদা মেডিকেলে একদিনে ১০ নবজাতকের মৃত্যু, স্বাস্থ্যভবনের তলব পূর্ণাঙ্গ রিপোর্ট বাগনানের পান বাজার থেকে উদ্ধার তিল কাছিম, নদীতে ছেড়ে দিলেন স্থানীয় যুবকেরা
পশ্চিমবঙ্গ

বাগনানের পান বাজার থেকে উদ্ধার তিল কাছিম, নদীতে ছেড়ে দিলেন স্থানীয় যুবকেরা

লিখেছেন Editor - Bengal News Net ৭ বার পঠিত ২ মিনিটের পড়া
বাগনানের পান বাজার থেকে উদ্ধার তিল কাছিম, নদীতে ছেড়ে দিলেন স্থানীয় যুবকেরা

**বাগনান:** হাওড়ার বাগনানের হারোপ পান বাজার এলাকা থেকে উদ্ধার হল একটি তিল কাছিম। মঙ্গলবার সন্ধ্যায় রাস্তার ধারের ঝোপ থেকে কচ্ছপটিকে উদ্ধার করেন স্থানীয় কয়েকজন যুবক। পরে পরিবেশপ্রেমী সংগঠনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না মেলায় নিজেরাই কচ্ছপটিকে নদীতে ছেড়ে দেন তাঁরা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন যুবক হারোপ পান বাজারের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারের ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখতে পান। সন্দেহ হওয়ায় মোবাইলের আলো জ্বালিয়ে তাঁরা কাছে যান। সেখানে একটি কচ্ছপ পড়ে থাকতে দেখে সেটিকে উদ্ধার করেন তাঁরা।


এরপর কচ্ছপটিকে নিরাপদে একটি বড় পাত্রে রাখা হয়। সেটি যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সেই উদ্দেশ্যে স্থানীয় যুবকেরা পরিবেশপ্রেমী সংগঠনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে কোনও কারণে যোগাযোগ সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত কচ্ছপটিকে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।


পরে স্থানীয় যুবকেরাই কচ্ছপটিকে নদীতে ছেড়ে দেন। তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের একাংশের দাবি, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ধীরে ধীরে বাড়ছে। উদ্ধার হওয়া কচ্ছপটিকে নিরাপদে নদীতে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি তারই নজির।


স্থানীয় বাসিন্দাদের মতে, বন্যপ্রাণীকে না ধরে রেখে নিরাপদে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের সচেতনতা গুরুত্বপূর্ণ। যুবকদের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেছেন তাঁরা।

সম্পর্কিত খবর