১৯ অক্টোবর ২০২৬
২৬°C কলকাতা

আবহাওয়া

২৬°C
বিক্ষিপ্ত মেঘ
অনুভূত হচ্ছে
২৬°C
আর্দ্রতা
৬৬%
বাতাস
১০.৪ km/h N
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৪৭%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৩৪
সূর্যাস্ত
১৭:০৮

হালনাগাদ: ১৯ Oct, ২৩:৫৩ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৪২১ বছরের ঐতিহ্য! লক্ষ্মীপুরের চৌধুরী বাড়িতে দশভুজা নন, চতুর্ভুজা রূপে পূজিত হন মা দুর্গা কলকাতার থিম পুজোকে টেক্কা! হাড়োয়ার রবীন সংঘ পাঠাগারে ‘দাও ফিরে সে অরণ্য’, মণ্ডপজুড়ে পাখির বাসা ও সবুজের সমারোহ কোথাও অভিনব থিম, কোথাও নজরকাড়া আলোকসজ্জা! ইছামতির বুকে রাজবাড়ির অন্দরমহল, দুর্গোৎসবে সম্প্রীতির রঙে মাতল বসিরহাট সাতসকালে গৌরীপুরের কাছে ডিজেল বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপত্তি, রাস্তায় জ্বালানি ছড়িয়ে তীব্র যানজট চিংড়িঘাটার দুর্ঘটনার পর আসানসোলেও রাস্তার রং তোলার কাজ শুরু, নিরাপত্তায় জোর পুর দফতরের
কলকাতা

কালীঘাট মন্দিরে গৌতম আদানি, সপরিবারে মা কালীর দর্শন ও পুজো

লিখেছেন Editor - Bengal News Net ৯৮ বার পঠিত ১ মিনিটের পড়া
কালীঘাট মন্দিরে গৌতম আদানি, সপরিবারে মা কালীর দর্শন ও পুজো

**কলকাতা:** কলকাতায় এসে বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি। সপরিবারে কালীঘাটে পৌঁছে মা কালীর দর্শন ও পুজো করেন তিনি।


জানা গিয়েছে, বুধবার রাতে কলকাতায় পৌঁছন গৌতম আদানি। পরদিন সকালেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে যান তিনি। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি মা কালীর দর্শন করেন শিল্পপতি।


পুজো শেষে মন্দির থেকে বেরিয়ে আসার সময় তাঁকে ঘিরে ধরেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। গৌতম আদানিকে ঘিরে সাংবাদিকদের ভিড় দেখা যায় মন্দির চত্বরে। তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি।


সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলেই সরাসরি গাড়িতে উঠে মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে যান গৌতম আদানি। তাঁর কলকাতা সফর এবং কালীঘাট মন্দিরে সপরিবারে পুজো দেওয়ার ঘটনা ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই চর্চা শুরু হয়েছে।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com