২৭ আগস্ট ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
ধেয়ে আসছে উত্তাল জলরাশি, প্রাণ বাঁচাতে মরণপণ দৌড় শ্রমিকদের! নেপালের আরও এক ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল তৃণমূল নেতার মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধার! গঙ্গাসাগরে চাঞ্চল্য উত্তাল সমুদ্রে ভাটার টানে তলিয়ে যাচ্ছিলেন পর্যটক, ২০ মিনিটের চেষ্টায় উদ্ধার বকখালিতে মালদা মেডিকেলে একদিনে ১০ নবজাতকের মৃত্যু, স্বাস্থ্যভবনের তলব পূর্ণাঙ্গ রিপোর্ট বাগনানের পান বাজার থেকে উদ্ধার তিল কাছিম, নদীতে ছেড়ে দিলেন স্থানীয় যুবকেরা
পশ্চিমবঙ্গ

ঘাটালে ভেসে গেল ব্রিটিশ আমলের ভাসাপোলের পাটাতন, ব্যাহত যোগাযোগ

লিখেছেন Editor - Bengal News Net ২৪ বার পঠিত ১ মিনিটের পড়া
ঘাটালে ভেসে গেল ব্রিটিশ আমলের ভাসাপোলের পাটাতন, ব্যাহত যোগাযোগ

**ঘাটাল:** নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি পেতেই বিপত্তি ঘটল ঘাটালের ঐতিহ্যবাহী ভাসাপোলে। বৃহস্পতিবার সকালে জলের তোড়ে ভেসে গেল ব্রিটিশ আমলে তৈরি এই ভাসাপোলের একটি অংশের পাটাতন। এর জেরে ব্যাহত হয়েছে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির জেরে ঘাটালের শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকে। এদিকে নিমতলা এলাকায় একটি বাঁশের সাঁকো জলের তোড়ে ভেঙে যায়। ভেঙে যাওয়া সাঁকোর একটি অংশ পানা নদীর জলের সঙ্গে ভেসে এসে ভাসাপোলে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরেই ভাসাপোলের একটি অংশের পাটাতন খুলে গিয়ে জলে ভেসে যায়।


ভাসাপোলটি স্থানীয় মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়ায় ঘটনায় সমস্যায় পড়েন বহু মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসাপোল রক্ষণাবেক্ষণের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। বেশ কয়েক কিলোমিটার দূরে ভেসে যাওয়া পাটাতনের অংশটির সন্ধান মেলে। সেটি উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।


নদীর জলস্তর ও স্রোতের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। দ্রুত ভাসাপোলের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর