১৯ অক্টোবর ২০২৬
২৬°C কলকাতা

আবহাওয়া

২৬°C
বিক্ষিপ্ত মেঘ
অনুভূত হচ্ছে
২৬°C
আর্দ্রতা
৬৬%
বাতাস
১০.৪ km/h N
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৪৭%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৩৪
সূর্যাস্ত
১৭:০৮

হালনাগাদ: ১৯ Oct, ২৩:৫৩ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৪২১ বছরের ঐতিহ্য! লক্ষ্মীপুরের চৌধুরী বাড়িতে দশভুজা নন, চতুর্ভুজা রূপে পূজিত হন মা দুর্গা কলকাতার থিম পুজোকে টেক্কা! হাড়োয়ার রবীন সংঘ পাঠাগারে ‘দাও ফিরে সে অরণ্য’, মণ্ডপজুড়ে পাখির বাসা ও সবুজের সমারোহ কোথাও অভিনব থিম, কোথাও নজরকাড়া আলোকসজ্জা! ইছামতির বুকে রাজবাড়ির অন্দরমহল, দুর্গোৎসবে সম্প্রীতির রঙে মাতল বসিরহাট সাতসকালে গৌরীপুরের কাছে ডিজেল বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপত্তি, রাস্তায় জ্বালানি ছড়িয়ে তীব্র যানজট চিংড়িঘাটার দুর্ঘটনার পর আসানসোলেও রাস্তার রং তোলার কাজ শুরু, নিরাপত্তায় জোর পুর দফতরের
কলকাতা

অজেয় সংহতি ক্লাবের পুজো প্রাঙ্গণে হামলার অভিযোগ, ভাঙচুর পুজো কমিটির অফিসে

লিখেছেন Editor - Bengal News Net ৭৬ বার পঠিত ১ মিনিটের পড়া
অজেয় সংহতি ক্লাবের পুজো প্রাঙ্গণে হামলার অভিযোগ, ভাঙচুর পুজো কমিটির অফিসে

**কলকাতা:** অজেয় সংহতি ক্লাবের দুর্গাপুজোর প্রাঙ্গণে হামলা এবং পুজো কমিটির অফিসে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ, গতকাল রাতে পুজো প্রাঙ্গণে ঢুকে পুজো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয়। ঘটনায় পুজো কমিটির অফিসেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।


পুজো কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কমিটির কনভেনর তথা ১১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অরিজিৎ নন্দী-সহ অন্যান্য সদস্যদের উপর হামলা চালায় বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।


ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যেই অরিজিৎ নন্দী এবং অজেয় সংহতি ক্লাবের উপর এই হামলা চালানো হয়েছে।


ঘটনার পর হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।


তবে হামলার প্রকৃত কারণ কী এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পরই স্পষ্ট হবে। অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ তদন্ত শুরু করেছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com