২৭ আগস্ট ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
ধেয়ে আসছে উত্তাল জলরাশি, প্রাণ বাঁচাতে মরণপণ দৌড় শ্রমিকদের! নেপালের আরও এক ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল তৃণমূল নেতার মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধার! গঙ্গাসাগরে চাঞ্চল্য উত্তাল সমুদ্রে ভাটার টানে তলিয়ে যাচ্ছিলেন পর্যটক, ২০ মিনিটের চেষ্টায় উদ্ধার বকখালিতে মালদা মেডিকেলে একদিনে ১০ নবজাতকের মৃত্যু, স্বাস্থ্যভবনের তলব পূর্ণাঙ্গ রিপোর্ট বাগনানের পান বাজার থেকে উদ্ধার তিল কাছিম, নদীতে ছেড়ে দিলেন স্থানীয় যুবকেরা
বিনোদন

সদ্যোজাতকে কোলে নিয়ে প্রস্মিতা, প্রকাশ্যে প্রথম ঝলক অনুপম-প্রস্মিতার পুত্রের

লিখেছেন Editor - Bengal News Net ১৫ বার পঠিত ২ মিনিটের পড়া
সদ্যোজাতকে কোলে নিয়ে প্রস্মিতা, প্রকাশ্যে প্রথম ঝলক অনুপম-প্রস্মিতার পুত্রের

**কলকাতা:** সদ্যই মা-বাবা হয়েছেন গায়ক অনুপম রায় ও গায়িকা প্রস্মিতা পাল। চলতি মাসের ১৭ অগাস্ট তাঁদের পরিবারে এসেছে পুত্রসন্তান। এতদিন সুখবরটি ব্যক্তিগত পরিসরেই রেখেছিলেন তারকা দম্পতি। এবার সন্তান জন্মের পাঁচ দিনের মাথায় ছেলেকে কোলে নিয়ে প্রথম ছবি প্রকাশ্যে আনলেন প্রস্মিতা। একইসঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁর অন্তঃসত্ত্বা অবস্থার একটি ছবিও।


শনিবার সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন প্রস্মিতা। প্রথম ছবিতে তাঁকে ধূসর রঙের স্ট্রাইপ ডিজাইনের লং ড্রেসে দেখা গিয়েছে। স্পষ্ট বেবি বাম্প, মুখে হাসি—ছবিতে ফুটে উঠেছে মাতৃত্বকালীন আনন্দের মুহূর্ত।


অন্য ছবিতে হাসপাতাল থেকে সদ্যোজাত সন্তানকে নিয়ে বাড়ি ফেরার মুহূর্ত ধরা পড়েছে। ছেলেকে কোলে নিয়ে ক্যামেরার সামনে দেখা গিয়েছে গায়িকাকে। ছবির সঙ্গে প্রস্মিতা লিখেছেন, **“আগে ও পরে, অধ্যায় আলাদা হলেও আনন্দটা একই। প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।”**


যদিও এখনও ছেলের নাম প্রকাশ্যে আনেননি অনুপম ও প্রস্মিতা। সন্তান জন্মের আগে পর্যন্ত প্রস্মিতার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও প্রকাশ্যে আনেননি তাঁরা। ১৭ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নেওয়ার পরই অনুরাগীরা জানতে পারেন, তাঁদের পরিবারে নতুন সদস্য এসেছে।


সন্তানকে নিয়ে এখন আনন্দে মেতে উঠেছে গোটা পরিবার। অনুপম ও প্রস্মিতা দু’জনেই সঙ্গীতজগতের পরিচিত মুখ। তাই একরত্তির জীবনে বাবা-মায়ের গানের সুরের ছোঁয়া ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বলেই জানিয়েছেন ঘনিষ্ঠ মহল।


এখন অপেক্ষা শুধু ছেলের নাম প্রকাশের। নাম ঠিক হলেই তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে বলে জানা যাচ্ছে।


২০২৪ সালের মার্চ মাসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন অনুপম রায় ও প্রস্মিতা পাল। এবার তাঁদের দাম্পত্য জীবনে এল নতুন অধ্যায়। পুত্রসন্তানের আগমনে শুভেচ্ছার বন্যায় ভাসছেন তারকা দম্পতি।

সম্পর্কিত খবর