১৯ অক্টোবর ২০২৬
২৭°C কলকাতা

আবহাওয়া

২৭°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৮.৬°C
আর্দ্রতা
৬৮%
বাতাস
১০.৪ km/h N
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৯%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৩৪
সূর্যাস্ত
১৭:০৮

হালনাগাদ: ১৯ Oct, ২২:৫৫ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৪২১ বছরের ঐতিহ্য! লক্ষ্মীপুরের চৌধুরী বাড়িতে দশভুজা নন, চতুর্ভুজা রূপে পূজিত হন মা দুর্গা কলকাতার থিম পুজোকে টেক্কা! হাড়োয়ার রবীন সংঘ পাঠাগারে ‘দাও ফিরে সে অরণ্য’, মণ্ডপজুড়ে পাখির বাসা ও সবুজের সমারোহ কোথাও অভিনব থিম, কোথাও নজরকাড়া আলোকসজ্জা! ইছামতির বুকে রাজবাড়ির অন্দরমহল, দুর্গোৎসবে সম্প্রীতির রঙে মাতল বসিরহাট সাতসকালে গৌরীপুরের কাছে ডিজেল বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপত্তি, রাস্তায় জ্বালানি ছড়িয়ে তীব্র যানজট চিংড়িঘাটার দুর্ঘটনার পর আসানসোলেও রাস্তার রং তোলার কাজ শুরু, নিরাপত্তায় জোর পুর দফতরের
মালদা

প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, মালদায় গ্রেপ্তার দুই কারবারি

লিখেছেন Editor - Bengal News Net ৮৫ বার পঠিত ২ মিনিটের পড়া
প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, মালদায় গ্রেপ্তার দুই কারবারি

**মালদা:** প্রায় ২ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। সোমবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে মালদা টাউন স্টেশনে ফাঁদ পাতে জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ এবং জিআরপি থানার পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে স্টেশনে একটি ট্রেন আসার পর দুই সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালানো হয়।


তল্লাশির সময় তাঁদের কাছ থেকে উদ্ধার হয় মোট **২ কেজি ৫৮২ গ্রাম ব্রাউন সুগার**। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। এরপরই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।


ধৃতদের নাম **জুবাইল শেখ ও আলেপ শেখ**। দু’জনই মালদার কালিয়াচক এলাকার মোজমপুর ও মোমিনপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, কামাখ্যা থেকে মালদায় ওই মাদক পৌঁছে দেওয়ার জন্য ধৃতদের প্রত্যেককে **১০ হাজার টাকা করে** দেওয়ার কথা ছিল। তবে এই মাদক কার কাছ থেকে নেওয়া হয়েছিল এবং কোথায় তা পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।


এই ঘটনায় মাদক পাচারচক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা চলছে। সোমবার তাঁদের আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com