২৫ অক্টোবর ২০২৬
২৬.৯°C কলকাতা

আবহাওয়া

২৬.৯°C
সম্পূর্ণ মেঘলা
অনুভূত হচ্ছে
২৮°C
আর্দ্রতা
৬০%
বাতাস
১২.৬ km/h NNW
বায়ুচাপ
১০১১ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৯৭%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৩৭
সূর্যাস্ত
১৭:০৩

হালনাগাদ: ২৫ Oct, ২০:৫৪ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
এলাকার কয়েকশো মহিলা! মিছিল করে এসে মদের কাউন্টারের সামনে বিক্ষোভ লক্ষ্মী পুজোর বাজার করতে মাথায় হাত আমজনতার লক্ষ্মীপুজোর আগে মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষতি মহা নবমীতে বেহালা পূর্বে ১০৮ কুমারীকে দেবীরূপে পুজো, মাতৃশক্তির আরাধনায় বিশেষ উদ্যোগ ৪২১ বছরের ঐতিহ্য! লক্ষ্মীপুরের চৌধুরী বাড়িতে দশভুজা নন, চতুর্ভুজা রূপে পূজিত হন মা দুর্গা
নদিয়া

এলাকার কয়েকশো মহিলা! মিছিল করে এসে মদের কাউন্টারের সামনে বিক্ষোভ

লিখেছেন Editor - Bengal News Net ৪ বার পঠিত ২ মিনিটের পড়া
এলাকার কয়েকশো মহিলা! মিছিল করে এসে মদের কাউন্টারের সামনে বিক্ষোভ

নদীয়া


একদিকে সংসার বাঁচানোর লড়াই, অন্যদিকে মদের কাউন্টার বন্ধের দাবি! শেষ পর্যন্ত আর চুপ করে থাকলেন না এলাকার কয়েকশো মহিলা! মিছিল করে এসে মদের কাউন্টারের সামনে বিক্ষোভ, তারপর শাটার নামিয়ে তালা! কিন্তু কেন এত ক্ষোভ? কী অভিযোগ তাঁদের?

সংসারের শান্তি ফেরাতে কি এবার রাস্তায় নামতে বাধ্য হলেন মহিলারা? নদীয়ার দক্ষিণ আড়ংঘাটার সাহাপাড়ায় মদের কাউন্টার বন্ধের দাবিতে কয়েকশো মহিলার বিক্ষোভ ঘিরে ছড়াল চাঞ্চল্য!

প্রথমে আড়ংঘাটা পার্কে একত্রিত হন এলাকার মহিলারা। এরপর মিছিল করে দক্ষিণ আড়ংঘাটার সাহাপাড়ায় মদের কাউন্টারের সামনে এসে হাজির হন তাঁরা। হাতে প্ল্যাকার্ড, মুখে একটাই দাবি—বন্ধ করতে হবে মদের কাউন্টার!

বিক্ষোভ চলাকালীন কাউন্টারের শাটার নামিয়ে তালা লাগিয়ে দেন বিক্ষুব্ধ মহিলারা।

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকেও তাঁদের স্বামীরা জোর করে টাকা নিয়ে নিচ্ছেন, আর সেই টাকা দিয়ে কিনছেন মদ। কারও অভিযোগ, মদের নেশার কারণে প্রায় দশ বছরের সংসার ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আবার তাঁদের দাবি, মদের প্রভাব পড়ছে ছোটদের উপরেও। বই-খাতার বদলে অল্পবয়সিদের হাতে মদের বোতল উঠে আসার আশঙ্কা করছেন তাঁরা।

দীর্ঘদিন ধরে এসব সমস্যার মুখোমুখি হওয়ার অভিযোগ তুলে এবার আর নীরব থাকতে রাজি নন মহিলারা। তাঁদের স্পষ্ট দাবি, অবিলম্বে বন্ধ করতে হবে সাহাপাড়ার এই মদের কাউন্টার।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধানতলা থানা ও আড়ংঘাটা ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয় পুলিশ।


এখন প্রশ্ন একটাই—এলাকার মহিলাদের এই সম্মিলিত প্রতিবাদের পর কি সত্যিই বন্ধ হবে সাহাপাড়ার মদের কাউন্টার? নাকি নিজেদের দাবি আদায়ের জন্য আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা?

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com