চোরবাগানে পুজো মণ্ডপের কাছেই ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
**কলকাতা:** পুজোর আবহেই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কলকাতার চোরবাগান এলাকায়। পুজো মণ্ডপের একেবারে কাছেই একটি একতলা বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই ওই একতলা বিল্ডিং থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।
দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। পুজো মণ্ডপের কাছেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া গিয়েছে কি না, তাও স্পষ্ট নয়।
কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।