১৯ অক্টোবর ২০২৬
২৬°C কলকাতা

আবহাওয়া

২৬°C
বিক্ষিপ্ত মেঘ
অনুভূত হচ্ছে
২৬°C
আর্দ্রতা
৬৬%
বাতাস
১০.৪ km/h N
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৪৭%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৩৪
সূর্যাস্ত
১৭:০৮

হালনাগাদ: ১৯ Oct, ২৩:৫৩ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৪২১ বছরের ঐতিহ্য! লক্ষ্মীপুরের চৌধুরী বাড়িতে দশভুজা নন, চতুর্ভুজা রূপে পূজিত হন মা দুর্গা কলকাতার থিম পুজোকে টেক্কা! হাড়োয়ার রবীন সংঘ পাঠাগারে ‘দাও ফিরে সে অরণ্য’, মণ্ডপজুড়ে পাখির বাসা ও সবুজের সমারোহ কোথাও অভিনব থিম, কোথাও নজরকাড়া আলোকসজ্জা! ইছামতির বুকে রাজবাড়ির অন্দরমহল, দুর্গোৎসবে সম্প্রীতির রঙে মাতল বসিরহাট সাতসকালে গৌরীপুরের কাছে ডিজেল বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপত্তি, রাস্তায় জ্বালানি ছড়িয়ে তীব্র যানজট চিংড়িঘাটার দুর্ঘটনার পর আসানসোলেও রাস্তার রং তোলার কাজ শুরু, নিরাপত্তায় জোর পুর দফতরের
পশ্চিমবঙ্গ

গাড়িতে গোপন চেম্বার বানিয়ে সোনা পাচারের অভিযোগ, বাগডোগরায় উদ্ধার ৪৬৫ গ্রাম সোনা, গ্রেফতার ২

লিখেছেন Editor - Bengal News Net ৮০ বার পঠিত ২ মিনিটের পড়া
গাড়িতে গোপন চেম্বার বানিয়ে সোনা পাচারের অভিযোগ, বাগডোগরায় উদ্ধার ৪৬৫ গ্রাম সোনা, গ্রেফতার ২

**শিলিগুড়ি:** চারচাকা গাড়ির ভিতরে তৈরি করা হয়েছিল বিশেষ গোপন চেম্বার। সেই চেম্বারের মধ্যেই লুকিয়ে পাচার করা হচ্ছিল সোনার বিস্কুট। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাগডোগরা এয়ারপোর্ট মোড় এলাকা থেকে একটি চারচাকা গাড়ি আটক করে ৪৬৫ গ্রাম সোনা উদ্ধার করল বাগডোগরা থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম **শবন কুমার ও রমন কুমার**। দু’জনেই বিহারের বাসিন্দা। গোপন সূত্রে সোনা পাচারের খবর পাওয়ার পর এয়ারপোর্ট মোড় এলাকায় একটি সন্দেহজনক চারচাকা গাড়িতে তল্লাশি চালায় পুলিশ।


তল্লাশির সময় গাড়ির ভিতরে তৈরি করা বিশেষ গোপন চেম্বারের হদিশ মেলে। সেই চেম্বার খুলতেই উদ্ধার হয় সোনার বিস্কুট। মোট **৪৬৫ গ্রাম সোনা** বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় **৭০ লক্ষ টাকা** বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিলিগুড়ি থেকে ওই সোনা বিহারে পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের। উদ্ধার হওয়া সোনার বৈধ নথিপত্র দেখাতে না পারায় দু’জনকে গ্রেফতার করা হয়। সোনা উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে পাচারে ব্যবহৃত চারচাকা গাড়িটিও।


এই সোনা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কোথা থেকে সোনা আনা হয়েছিল এবং কোথায় তা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত দুই ব্যক্তিকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।


সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com