২৮ আগস্ট ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
শান্তিপুরে ভয়াবহ দুর্ঘটনা! রেললাইনে প্রাইভেট গাড়িকে ধাক্কা ট্রেনের ইঞ্জিনের, আহত ৩ ফাঁসিদেওয়ায় ১৪ চাকার ট্রাক থেকে উদ্ধার ২২টি মহিষের বাছুর, গ্রেফতার চালক মালদায় বধূকে গলা কেটে খুনের অভিযোগ! বৌদির সঙ্গে সম্পর্কের সন্দেহে স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু স্বামী-স্ত্রীর, ভরতপুরে শোকের ছায়া সীমান্তে সম্প্রীতির রাখি! বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে নদিয়ার গেদে
পশ্চিমবঙ্গ

শান্তিপুরে ভয়াবহ দুর্ঘটনা! রেললাইনে প্রাইভেট গাড়িকে ধাক্কা ট্রেনের ইঞ্জিনের, আহত ৩

লিখেছেন Editor - Bengal News Net ৫ বার পঠিত ২ মিনিটের পড়া
শান্তিপুরে ভয়াবহ দুর্ঘটনা! রেললাইনে প্রাইভেট গাড়িকে ধাক্কা ট্রেনের ইঞ্জিনের, আহত ৩

**নদিয়া:** বহরমপুরের পর এবার নদিয়ার শান্তিপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা। রেললাইন পার হওয়ার সময় একটি প্রাইভেট গাড়িকে সজোরে ধাক্কা মারল ট্রেনের ইঞ্জিন। দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলেডাঙ্গা মোড় সংলগ্ন রেললাইনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি প্রাইভেট গাড়িতে করে তিনজন রেললাইন পারাপার করছিলেন। সেই সময় আচমকাই একটি রেলের ইঞ্জিন দ্রুত গতিতে এসে গাড়িটিকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে গাড়িটিকে বেশ কিছুটা দূর পর্যন্ত রেললাইনের উপর দিয়ে টেনে নিয়ে যায় ইঞ্জিন।


দুর্ঘটনার জেরে গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতরে থাকা তিনজনও আহত হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধারের চেষ্টা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী।


প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে কারও মৃত্যুর খবর নেই। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।


এদিকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এসেছে রেলগেটের দাবি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রেলগেট বা নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি। ফলে রেললাইন পারাপারের সময় বারবার দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।


এদিনের দুর্ঘটনার ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তাঁদের দাবি, দ্রুত ওই এলাকায় নিরাপদ রেল পারাপারের ব্যবস্থা করা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।


ঠিক কীভাবে গাড়িটি রেললাইনে উঠে পড়ল এবং দুর্ঘটনার সময় গাড়ি ও রেলের ইঞ্জিনের গতিবিধি কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর