১৯ অক্টোবর ২০২৬
২৭°C কলকাতা

আবহাওয়া

২৭°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৮.৬°C
আর্দ্রতা
৬৮%
বাতাস
১০.৪ km/h N
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৯%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৩৪
সূর্যাস্ত
১৭:০৮

হালনাগাদ: ১৯ Oct, ২২:৫৫ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৪২১ বছরের ঐতিহ্য! লক্ষ্মীপুরের চৌধুরী বাড়িতে দশভুজা নন, চতুর্ভুজা রূপে পূজিত হন মা দুর্গা কলকাতার থিম পুজোকে টেক্কা! হাড়োয়ার রবীন সংঘ পাঠাগারে ‘দাও ফিরে সে অরণ্য’, মণ্ডপজুড়ে পাখির বাসা ও সবুজের সমারোহ কোথাও অভিনব থিম, কোথাও নজরকাড়া আলোকসজ্জা! ইছামতির বুকে রাজবাড়ির অন্দরমহল, দুর্গোৎসবে সম্প্রীতির রঙে মাতল বসিরহাট সাতসকালে গৌরীপুরের কাছে ডিজেল বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপত্তি, রাস্তায় জ্বালানি ছড়িয়ে তীব্র যানজট চিংড়িঘাটার দুর্ঘটনার পর আসানসোলেও রাস্তার রং তোলার কাজ শুরু, নিরাপত্তায় জোর পুর দফতরের
মুর্শিদাবাদ

রেজিনগরে জোরকদমে প্রচার বিজেপি প্রার্থী শাখারভ সরকারের, হুডখোলা গাড়িতে জনসংযোগ

লিখেছেন Editor - Bengal News Net ৮৫ বার পঠিত ১ মিনিটের পড়া
রেজিনগরে জোরকদমে প্রচার বিজেপি প্রার্থী শাখারভ সরকারের, হুডখোলা গাড়িতে জনসংযোগ

**রেজিনগর:** বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রেজিনগরে জোরকদমে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। মঙ্গলবার সকালে রেজিনগর পার্টি অফিস থেকে প্রচার কর্মসূচির সূচনা হয়। এরপর হুডখোলা গাড়িতে করে বিকলনগর, হরিগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী।


প্রচারে শাখারভ সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন, জেলা সভাপতি বরকত আলী, রেজিনগর মণ্ডল সভাপতি দেবাশীষ মণ্ডল-সহ দলের একাধিক নেতা ও কর্মী। প্রচারে অংশ নেন অসংখ্য বিজেপি কর্মী-সমর্থক।


হুডখোলা গাড়িতে করে বিভিন্ন এলাকা পরিক্রমার সময় স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী। দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ও উৎসাহও নজরে আসে বলে দাবি বিজেপির। প্রার্থীর সমর্থনে মানুষের এই উচ্ছ্বাসকে সামনে রেখে নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী শাখারভ সরকার।


তবে নির্বাচনের ফলাফল কী হবে, তা জানা যাবে ভোটগ্রহণ ও গণনা শেষে। তার আগে রেজিনগরে প্রচারপর্ব ঘিরে রাজনৈতিক তৎপরতা যে ক্রমশ বাড়ছে, এদিনের কর্মসূচিতে তারই ছবি ধরা পড়ল।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com