১৯ অক্টোবর ২০২৬
২৭.৭°C কলকাতা

আবহাওয়া

২৭.৭°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৯.৬°C
আর্দ্রতা
৬৬%
বাতাস
১০.২ km/h N
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৩%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৩৪
সূর্যাস্ত
১৭:০৮

হালনাগাদ: ১৯ Oct, ২১:৫৮ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৪২১ বছরের ঐতিহ্য! লক্ষ্মীপুরের চৌধুরী বাড়িতে দশভুজা নন, চতুর্ভুজা রূপে পূজিত হন মা দুর্গা কলকাতার থিম পুজোকে টেক্কা! হাড়োয়ার রবীন সংঘ পাঠাগারে ‘দাও ফিরে সে অরণ্য’, মণ্ডপজুড়ে পাখির বাসা ও সবুজের সমারোহ কোথাও অভিনব থিম, কোথাও নজরকাড়া আলোকসজ্জা! ইছামতির বুকে রাজবাড়ির অন্দরমহল, দুর্গোৎসবে সম্প্রীতির রঙে মাতল বসিরহাট সাতসকালে গৌরীপুরের কাছে ডিজেল বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপত্তি, রাস্তায় জ্বালানি ছড়িয়ে তীব্র যানজট চিংড়িঘাটার দুর্ঘটনার পর আসানসোলেও রাস্তার রং তোলার কাজ শুরু, নিরাপত্তায় জোর পুর দফতরের
পশ্চিমবঙ্গ

শান্তিপুরে পাটকাঠির গাদায় ভয়াবহ আগুন, দমকল ও স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি

লিখেছেন Editor - Bengal News Net ৮৮ বার পঠিত ১ মিনিটের পড়া
শান্তিপুরে পাটকাঠির গাদায় ভয়াবহ আগুন, দমকল ও স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি

**শান্তিপুর:** শুকনো পাটকাঠির গাদায় আচমকাই দাউদাউ করে আগুন। বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল শান্তিপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সাহা পুকুর এলাকায়। তবে দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছনোয় এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগানোয় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল সংলগ্ন বসতবাড়িগুলি।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সাহা পুকুর এলাকার বাসিন্দা কার্তিক বিশ্বাসের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির ভিতরে মজুত করে রাখা শুকনো পাটকাঠির গাদায় কোনওভাবে আগুন লেগে যায়। শুকনো পাটকাঠি থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। আগুনের লেলিহান শিখা এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।


এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত পাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। খবর দেওয়া হয় শান্তিপুর দমকল কেন্দ্রে। দ্রুত একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।


দমকল কর্মীরা পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগান। বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন তাঁরা। পরে দমকল বাহিনীর সঙ্গে স্থানীয়দের যৌথ তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।


দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com