৪ আগস্ট ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
বাংলাদেশে ভক্তদের উচ্ছ্বাসে অস্বস্তিতে মধুমিতা সরকার, ভাইরাল অনুষ্ঠানের ভিডিও কালো ব্যাজ পরে চন্দনা বাউরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ইন্দাসের আশা কর্মীদের, বিডিও-র কাছে স্মারকলিপি ময়ূরাক্ষী নদীতে স্রোতের টানে ভেসে গেলেন দুই পথচারী, মাঝিদের তৎপরতায় রক্ষা পেল প্রাণ মালদায় জিআরপির জোড়া সাফল্য: ট্রেনের এসি কামরার বাথরুমে ১০ কেজি গাঁজা, মালদা কোর্ট স্টেশনে ১.১৯০ কেজি ব্রাউন সুগারসহ গ্রেফতার ৪ দুর্গাপুজোর আগে মৃৎশিল্পীদের স্বস্তি, মাটি সমস্যার সমাধানে উদ্যোগী আমতার বিধায়ক অমিত সামন্ত
মুর্শিদাবাদ

ময়ূরাক্ষী নদীতে স্রোতের টানে ভেসে গেলেন দুই পথচারী, মাঝিদের তৎপরতায় রক্ষা পেল প্রাণ

লিখেছেন Editor - Bengal News Net ৪ বার পঠিত ২ মিনিটের পড়া
ময়ূরাক্ষী নদীতে স্রোতের টানে ভেসে গেলেন দুই পথচারী, মাঝিদের তৎপরতায় রক্ষা পেল প্রাণ

**মুর্শিদাবাদ:** অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল মুর্শিদাবাদের বড়ঞা ব্লকে। ময়ূরাক্ষী নদী পারাপারের সময় প্রবল স্রোতে ভেসে যান এক মহিলা ও এক পুরুষ। স্থানীয় মাঝিদের তৎপরতায় দু'জনকেই দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি **মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপি-সর্বশি ঘাটে**। বৃহস্পতিবার ভোর থেকে ময়ূরাক্ষী নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায়। নদীতে স্রোতের তীব্রতাও অনেক বৃদ্ধি পায়। সেই অবস্থাতেই নদী পারাপারের সময় ভারসাম্য হারিয়ে এক মহিলা ও এক পুরুষ জলের স্রোতে ভেসে যান।


চিৎকার শুনে ঘাটে থাকা স্থানীয় মাঝিরা দ্রুত নদীতে নেমে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টা শেষে দু'জনকেই নিরাপদে তীরে তুলে আনা হয়। স্থানীয়দের দাবি, মাঝিদের দ্রুত পদক্ষেপ না হলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।


ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্ষার সময় নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। জলস্তর বৃদ্ধি পেলেও সতর্কীকরণ বোর্ড, ব্যারিকেড বা প্রশাসনিক নজরদারির অভাব রয়েছে।


এলাকাবাসীর দাবি, বর্ষাকালে নদী পারাপারে কড়া নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনের নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় সতর্কীকরণ ব্যবস্থা অবিলম্বে চালু করা হোক, যাতে ভবিষ্যতে এমন বিপজ্জনক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।


প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর