২৭ আগস্ট ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
ধেয়ে আসছে উত্তাল জলরাশি, প্রাণ বাঁচাতে মরণপণ দৌড় শ্রমিকদের! নেপালের আরও এক ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল তৃণমূল নেতার মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধার! গঙ্গাসাগরে চাঞ্চল্য উত্তাল সমুদ্রে ভাটার টানে তলিয়ে যাচ্ছিলেন পর্যটক, ২০ মিনিটের চেষ্টায় উদ্ধার বকখালিতে মালদা মেডিকেলে একদিনে ১০ নবজাতকের মৃত্যু, স্বাস্থ্যভবনের তলব পূর্ণাঙ্গ রিপোর্ট বাগনানের পান বাজার থেকে উদ্ধার তিল কাছিম, নদীতে ছেড়ে দিলেন স্থানীয় যুবকেরা
কলকাতা

কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, যশোর রোডের শোরুমে পুড়ে ছাই প্রায় ৩০টি গাড়ি

লিখেছেন Editor - Bengal News Net ১৬ বার পঠিত ১ মিনিটের পড়া
কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, যশোর রোডের শোরুমে পুড়ে ছাই প্রায় ৩০টি গাড়ি

**কলকাতা:** সোমবার ভোরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। কলকাতা বিমানবন্দরের কাছে যশোর রোড সংলগ্ন বাঁকড়া এলাকায় একটি গাড়ির শোরুমে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রথমে পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। পরিস্থিতির ভয়াবহতা দেখে পরে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। মোট আটটি দমকলের ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।


তবে ততক্ষণে বড়সড় ক্ষয়ক্ষতি হয়ে যায়। আগুনে শোরুমে থাকা প্রায় **৩০টি গাড়ি পুড়ে ভস্মীভূত** হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।


দমকল সূত্রে প্রাথমিকভাবে অনুমান, **শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে**। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কীভাবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


সোমবার ভোরের এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর