২৭ আগস্ট ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
ধেয়ে আসছে উত্তাল জলরাশি, প্রাণ বাঁচাতে মরণপণ দৌড় শ্রমিকদের! নেপালের আরও এক ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল তৃণমূল নেতার মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধার! গঙ্গাসাগরে চাঞ্চল্য উত্তাল সমুদ্রে ভাটার টানে তলিয়ে যাচ্ছিলেন পর্যটক, ২০ মিনিটের চেষ্টায় উদ্ধার বকখালিতে মালদা মেডিকেলে একদিনে ১০ নবজাতকের মৃত্যু, স্বাস্থ্যভবনের তলব পূর্ণাঙ্গ রিপোর্ট বাগনানের পান বাজার থেকে উদ্ধার তিল কাছিম, নদীতে ছেড়ে দিলেন স্থানীয় যুবকেরা
পশ্চিমবঙ্গ

অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগ, দুর্গাপুরে এসডিও দপ্তরের সামনে মহিলাদের পথ অবরোধ

লিখেছেন Editor - Bengal News Net ২৭ বার পঠিত ২ মিনিটের পড়া
অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগ, দুর্গাপুরে এসডিও দপ্তরের সামনে মহিলাদের পথ অবরোধ

**দুর্গাপুর:** অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে দুর্গাপুরে মহকুমা শাসক (এসডিও) দপ্তরের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।


বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, আগের সরকারের আমলে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন। কিন্তু বর্তমান সরকারের আমলে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে। যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাঁরা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।


অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার এসডিও দপ্তরের সামনের রাস্তায় প্রায় ৩০ মিনিট ধরে পথ অবরোধ করেন মহিলারা। এর জেরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশের আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবরোধ তুলে নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন মহিলারা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।


বিক্ষোভকারীদের দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাঁদের বঞ্চিত করা হলে বিষয়টি প্রশাসনের কাছে ফের জানানো হবে। আগামী দিনে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি জানাবেন বলেও জানিয়েছেন।


তাঁদের প্রশ্ন, সরকারি প্রকল্পের জন্য তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও কেন সুবিধা পাচ্ছেন না, তা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হোক।

সম্পর্কিত খবর