১৯ অক্টোবর ২০২৬
২৭.৭°C কলকাতা

আবহাওয়া

২৭.৭°C
পরিষ্কার আকাশ
অনুভূত হচ্ছে
২৯.৬°C
আর্দ্রতা
৬৬%
বাতাস
১০.২ km/h N
বায়ুচাপ
১০১৩ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৩%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৩৪
সূর্যাস্ত
১৭:০৮

হালনাগাদ: ১৯ Oct, ২১:৫৮ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৪২১ বছরের ঐতিহ্য! লক্ষ্মীপুরের চৌধুরী বাড়িতে দশভুজা নন, চতুর্ভুজা রূপে পূজিত হন মা দুর্গা কলকাতার থিম পুজোকে টেক্কা! হাড়োয়ার রবীন সংঘ পাঠাগারে ‘দাও ফিরে সে অরণ্য’, মণ্ডপজুড়ে পাখির বাসা ও সবুজের সমারোহ কোথাও অভিনব থিম, কোথাও নজরকাড়া আলোকসজ্জা! ইছামতির বুকে রাজবাড়ির অন্দরমহল, দুর্গোৎসবে সম্প্রীতির রঙে মাতল বসিরহাট সাতসকালে গৌরীপুরের কাছে ডিজেল বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপত্তি, রাস্তায় জ্বালানি ছড়িয়ে তীব্র যানজট চিংড়িঘাটার দুর্ঘটনার পর আসানসোলেও রাস্তার রং তোলার কাজ শুরু, নিরাপত্তায় জোর পুর দফতরের
পশ্চিম বর্ধমান

খনির নিচে হঠাৎ জল ঢুকে আতঙ্ক, তড়িঘড়ি শ্রমিকদের ওপরে তোলা হল! অন্ডালের কোলিয়ারি এলাকায় চাঞ্চল্য

লিখেছেন Editor - Bengal News Net ৭৯ বার পঠিত ২ মিনিটের পড়া
খনির নিচে হঠাৎ জল ঢুকে আতঙ্ক, তড়িঘড়ি শ্রমিকদের ওপরে তোলা হল! অন্ডালের কোলিয়ারি এলাকায় চাঞ্চল্য

**অন্ডাল:** খনির ভূগর্ভে হঠাৎ জল ঢুকে পড়াকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়াল অন্ডালের **সিদুলি জামবাদ কোলিয়ারি** এলাকায়। পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি খনির নিচে কর্মরত শ্রমিকদের ওপরে তুলে আনা হয়। ঘটনায় কোনও শ্রমিকের হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার হওয়ায় অন্যান্য দিনের তুলনায় খনিতে কর্মীর সংখ্যা কম ছিল। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আচমকাই খনির নিচে জল ঢুকতে শুরু করায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানে কর্মরত শ্রমিকরা। দ্রুত তাঁদের নিরাপদে ওপরে নিয়ে আসা হয়।


ঘটনার পর থেকেই কোলিয়ারি সংলগ্ন জনবসতি এলাকাতেও আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছু বাড়িতে কম্পন অনুভূত হচ্ছে। কোথাও কোথাও তীব্র শব্দও শোনা যাচ্ছে বলে দাবি তাঁদের। পরিস্থিতির জেরে পুজোর মুখে শিশু ও বয়স্কদের নিয়ে অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন।


ঠিক কী কারণে খনির ভিতরে হঠাৎ জল ঢুকল এবং এর সঙ্গে সংলগ্ন জনবসতি এলাকায় কম্পন বা শব্দের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কোলিয়ারির আধিকারিকরা।


কোলিয়ারির এজেন্ট জানান, কীভাবে খনির ভিতরে জল ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে **ইসিএল (ECL)** কর্তৃপক্ষ।


ঘটনার জেরে এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ রয়েছে। জল ঢোকার প্রকৃত কারণ এবং পরিস্থিতি কতটা গুরুতর, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com