২ নভেম্বর ২০২৬
২৮.২°C কলকাতা

আবহাওয়া

২৮.২°C
সম্পূর্ণ মেঘলা
অনুভূত হচ্ছে
৩৩.১°C
আর্দ্রতা
৮৩%
বাতাস
৭.৭ km/h NW
বায়ুচাপ
১০১৪ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
১০০%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪১
সূর্যাস্ত
১৬:৫৮

হালনাগাদ: ০২ Nov, ১৯:৫৩ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
উলুবেড়িয়ায় বাড়িতে ঢুকে পড়ল কালনাগিনী! প্লাস্টিকের জারে বন্দি সাপ, উদ্ধার করে প্রকৃতির কোলে ফেরালেন পরিবেশকর্মী এসি দূরপাল্লার বাসে আচমকা যৌথ অভিযান! অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখল পুলিশ, দমকল ও পরিবহন দফতর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগোয় গেরুয়া ছোঁয়া! নীলের বদলে নতুন রং, ১৬ ডিসেম্বর থেকে শুরু ৩২তম KIFF জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার মোথাবাড়ি! পিটিয়ে খুনের অভিযোগ, মৃত ১, আহত এসএসবি জওয়ান-সহ ৩ মহাকরণের পিছনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে আগুন! এখনও রয়েছে পকেট ফায়ার
পশ্চিমবঙ্গ

উলুবেড়িয়ায় বাড়িতে ঢুকে পড়ল কালনাগিনী! প্লাস্টিকের জারে বন্দি সাপ, উদ্ধার করে প্রকৃতির কোলে ফেরালেন পরিবেশকর্মী

লিখেছেন Editor - Bengal News Net ৩৪ বার পঠিত ১ মিনিটের পড়া
উলুবেড়িয়ায় বাড়িতে ঢুকে পড়ল কালনাগিনী! প্লাস্টিকের জারে বন্দি সাপ, উদ্ধার করে প্রকৃতির কোলে ফেরালেন পরিবেশকর্মী

**উলুবেড়িয়া:** আবারও কালনাগিনী সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ার বাহিরতফা গ্রামে। আচমকাই একটি গাছ থেকে লাফিয়ে পড়ে সোজা একটি বাড়িতে ঢুকে পড়ে সাপটি। আর তা দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাহিরতফা গ্রামের একটি গাছ থেকে আচমকা একটি কালনাগিনী সাপ লাফিয়ে পড়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। বিষয়টি জানাজানি হতেই বাড়িতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে উলুবেড়িয়া থানার সিভিক ভলান্টিয়ার বাপী মালিক পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরার সঙ্গে যোগাযোগ করেন।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দেবাশীষ সাঁতরা। সেখানে গিয়ে তিনি দেখেন, বাড়ির কর্তা সাপটিকে একটি প্লাস্টিকের জারের মধ্যে আটকে রেখেছেন। এরপর সাপটিকে উদ্ধার করার পাশাপাশি উপস্থিত গ্রামবাসীদের সাপ সম্পর্কে সচেতন করেন তিনি।


দেবাশীষ সাঁতরা জানান, কালনাগিনী সাপটি নির্বিষ। অযথা আতঙ্কিত হয়ে সাপটিকে আঘাত না করার পরামর্শ দেন তিনি। এরপর সাপটিকে নিরাপদে ওই এলাকাতেই উপযুক্ত পরিবেশে মুক্ত করে দেন পরিবেশকর্মী।


সাপটিকে উদ্ধার করে নিরাপদে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়ায় স্বস্তি ফেরে গ্রামে। পাশাপাশি, সাপ দেখলেই আতঙ্কিত হয়ে তাকে না মেরে বন দফতর বা অভিজ্ঞ সাপ উদ্ধারকারীদের খবর দেওয়ার আবেদন জানিয়েছেন পরিবেশকর্মী।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com