২৭ আগস্ট ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
ধেয়ে আসছে উত্তাল জলরাশি, প্রাণ বাঁচাতে মরণপণ দৌড় শ্রমিকদের! নেপালের আরও এক ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল তৃণমূল নেতার মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধার! গঙ্গাসাগরে চাঞ্চল্য উত্তাল সমুদ্রে ভাটার টানে তলিয়ে যাচ্ছিলেন পর্যটক, ২০ মিনিটের চেষ্টায় উদ্ধার বকখালিতে মালদা মেডিকেলে একদিনে ১০ নবজাতকের মৃত্যু, স্বাস্থ্যভবনের তলব পূর্ণাঙ্গ রিপোর্ট বাগনানের পান বাজার থেকে উদ্ধার তিল কাছিম, নদীতে ছেড়ে দিলেন স্থানীয় যুবকেরা
আন্তর্জাতিক

ধেয়ে আসছে উত্তাল জলরাশি, প্রাণ বাঁচাতে মরণপণ দৌড় শ্রমিকদের! নেপালের আরও এক ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

লিখেছেন Editor - Bengal News Net ৬ বার পঠিত ২ মিনিটের পড়া
ধেয়ে আসছে উত্তাল জলরাশি, প্রাণ বাঁচাতে মরণপণ দৌড় শ্রমিকদের! নেপালের আরও এক ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

**নেপাল:** পাহাড়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে প্রবল জলস্রোত। সঙ্গে কাদা, পলি এবং ধ্বংসাবশেষ। চোখের সামনে এগিয়ে আসছে ভয়ঙ্কর হড়পা বান। আর সেই স্রোতের হাত থেকে প্রাণ বাঁচাতে মরণপণ দৌড় শ্রমিকদের। নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের এমনই একটি ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ভাইরাল।


নেপাল-তিব্বত সীমান্ত সংলগ্ন হিমালয় এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের জেরে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। পাহাড়ের ঢাল বেয়ে উপত্যকার মধ্যে দিয়ে প্রবল গতিতে নেমে আসছে কাদামাটি ও ধ্বংসাবশেষ মেশানো জল। একাধিক গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলে খবর।


ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি নির্মাণস্থলে কয়েক জন শ্রমিক কাজ করছিলেন। আচমকাই তাঁরা দেখতে পান, প্রচণ্ড গর্জন করে বিশাল জলস্রোত এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাণ বাঁচাতে দৌড় শুরু করেন শ্রমিকেরা। কয়েক সেকেন্ড দেরি হলেই তাঁদেরও ওই প্রবল স্রোতে ভেসে যাওয়ার আশঙ্কা ছিল।


ভিডিয়োটি এক শ্রমিকের ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গিয়েছে। পরে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিপর্যয়ের পর একটি হেলিকপ্টারের সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়।


https://twitter.com/i/status/2092694135945978318

শুধু শ্রমিকদের প্রাণ বাঁচানোর এই দৃশ্যই নয়, নেপালের ভয়াবহ বিপর্যয়ের আরও একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রবল গতিতে ধেয়ে আসা জলস্রোতের তোড়ে চোখের নিমেষে ভেসে যাচ্ছে একটি লোহার সেতু। অন্য দৃশ্যে জনবসতির মধ্যে দিয়ে এগিয়ে যেতে দেখা যাচ্ছে কাদামাটি মেশানো জল। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ও অন্যান্য পরিকাঠামো।


প্রাথমিক খবর অনুযায়ী, নেপাল-তিব্বত সীমান্তবর্তী তিমুরে এবং স্যাব্রুবেসী এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসুয়া ও নুয়াকোট এলাকায় উদ্ধারকারীরা কাদা ও পলির স্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান চালাচ্ছেন। বিপর্যয়ের জেরে বহু মানুষ নিখোঁজ বলে খবর। কত জন এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন, তা স্পষ্ট নয়।


ঝুঁকিপূর্ণ নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধারকাজ চালাতে গিয়ে বিপাকে পড়ছেন উদ্ধারকারীরাও। বহুতল ভবন এবং বাড়িঘর বন্যার জলে ক্ষতিগ্রস্ত হওয়ায় কাদা-পলির স্তর সরিয়ে জীবিতদের খোঁজ চলছে।


এদিকে, হড়পা বান ও ভূমিধসের ভয়াবহতায় নেপালের একাধিক এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠছে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একের পর এক ভিডিয়োয়। তবে ভাইরাল ভিডিয়োগুলির সব তথ্য ও হতাহতের সংখ্যা সরকারি ভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর