৩ নভেম্বর ২০২৬
৩০.৫°C কলকাতা

আবহাওয়া

৩০.৫°C
মাঝারি বৃষ্টি
অনুভূত হচ্ছে
৩৬.১°C
আর্দ্রতা
৬৯%
বাতাস
৬.১ km/h WNW
বায়ুচাপ
১০১২ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
১.৩ mm
মেঘে ঢাকা
৯৬%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪১
সূর্যাস্ত
১৬:৫৮

হালনাগাদ: ০৩ Nov, ১৬:৫৮ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
পাঁচ ঘণ্টার তাণ্ডব! অবশেষে ধরা পড়ল ক্ষ্যাপা ষাঁড়, আতঙ্ক ছড়াল বীরভূমের তাঁতিপাড়ায় পুজোর সময় অতিরিক্ত কাজ, মেলেনি প্রতিশ্রুত পারিশ্রমিক! কলকাতা পুরসভায় বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের দিঘার সমুদ্র সৈকতে আর বসবে না হকারদের দোকান! পর্যটকদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত প্রশাসনের ২০১৬ সালের পুরনো মামলায় ঝাড়গ্রাম আদালতে হাজির দিলীপ ঘোষ, উন্নয়ন নিয়েও বৈঠক জেলা পরিষদে দুর্গাপুরে ওষুধের দোকানের মালিকের বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ২৮৫ বোতল ফেনসিডিল ও নিষিদ্ধ ওষুধ
ঝাড়গ্রাম

২০১৬ সালের পুরনো মামলায় ঝাড়গ্রাম আদালতে হাজির দিলীপ ঘোষ, উন্নয়ন নিয়েও বৈঠক জেলা পরিষদে

লিখেছেন Editor - Bengal News Net ২৯ বার পঠিত ২ মিনিটের পড়া
২০১৬ সালের পুরনো মামলায় ঝাড়গ্রাম আদালতে হাজির দিলীপ ঘোষ, উন্নয়ন নিয়েও বৈঠক জেলা পরিষদে

ঝাড়গ্রাম: ২০১৬ সালের পুরনো মামলায় মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে হাজিরা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। উস্কানিমূলক বক্তব্য, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় দায়ের হওয়া এই মামলায় তাঁর সঙ্গে আদালতে হাজির হন তৎকালীন বিজেপির রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষও। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য এদিন আদালতে হাজিরার দিন নির্ধারিত ছিল।


দিলীপ ঘোষের আইনজীবী অর্চিস্মান সিনহা জানান, ২০১৬ সালের ১০ ডিসেম্বর নয়াগ্রামের বাসিন্দা সুমন সাহু ঝাড়গ্রাম থানায় দিলীপ ঘোষ ও তুষার ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইনের ২৫/২৭ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৫০৫, ৫০৬ ও ১২০বি ধারায় মামলা রুজু করে পুলিশ।


আইনজীবীর বক্তব্য অনুযায়ী, সেই সময় দিলীপ ঘোষ খড়্গপুরের বিধায়ক থাকায় মামলার শুনানি কলকাতার এমপি-এমএলএ আদালতে শুরু হয়েছিল। পরবর্তীতে মামলাটি ঝাড়গ্রাম আদালতে স্থানান্তরিত হয়। এর আগেও এই মামলায় দু’জন আদালতে হাজিরা দিয়েছেন। এদিন ঝাড়গ্রাম জেলা আদালতের জেএম আদালতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ডাকা হয়। মামলার পরবর্তী শুনানির দিনও ধার্য করা হয়েছে।


এদিকে, আদালত চত্বরে দিলীপ ঘোষ পৌঁছতেই তাঁকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান বিজেপি কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিজেপির রাজ্য কমিটির সদস্য সুখময় সৎপথী, জেলা সভাপতি তুফান মাহাতো-সহ দলের একাধিক নেতা।


আদালতের কাজ মিটিয়ে এরপর জেলা পরিষদে যান পঞ্চায়েত মন্ত্রী। সেখানে সভাধিপতি গৌরী তালধি এবং বিভিন্ন কর্মাধ্যক্ষদের সঙ্গে জেলার উন্নয়নমূলক কাজ নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে সুবর্ণরেখা ও কংসাবতী নদীর ভাঙন রোধে বিশেষ প্রকল্প তৈরির নির্দেশ দেন মন্ত্রী। সেই প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়ার কথাও জানান। পাশাপাশি হাতির সমস্যা মোকাবিলায় ভিবি-জি রাম-জি প্রকল্পের অধীনে পরিখা খননের নির্দেশ দিয়েছেন তিনি বলে জানান কর্মাধ্যক্ষ কমল মাহাতো।


অন্যদিকে, ডেবরায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে বিধায়ককে মারধরের ঘটনা নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে একাধিক কেলেঙ্কারির দাবি করেন তিনি। একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীরও সমালোচনা করেন পঞ্চায়েত মন্ত্রী।


একদিকে পুরনো মামলায় আদালতে হাজিরা, অন্যদিকে জেলা পরিষদে উন্নয়নমূলক বৈঠক এবং রাজনৈতিক মন্তব্য—সব মিলিয়ে মঙ্গলবার দিলীপ ঘোষের ঝাড়গ্রাম সফর ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com