৪ নভেম্বর ২০২৬
২৬.৯°C কলকাতা

আবহাওয়া

২৬.৯°C
আংশিক মেঘলা
অনুভূত হচ্ছে
২৮.৯°C
আর্দ্রতা
৭৩%
বাতাস
৯.৫ km/h NNW
বায়ুচাপ
১০১৪ hPa
বৃষ্টিপাত (গত ১ ঘণ্টা)
০ mm
মেঘে ঢাকা
৭৭%
দৃশ্যমানতা
১০ km
সূর্যোদয়
০৫:৪২
সূর্যাস্ত
১৬:৫৭

হালনাগাদ: ০৪ Nov, ১৮:৫০ IST

🚨
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
দুই জেলার সীমানা পেরিয়ে রমরমিয়ে মাদক কারবার! টার্গেটে কলেজ পড়ুয়ারাও, পুলিশের জালে চক্রের অন্যতম মূল পাণ্ডা ঝাড়গ্রামের কলাবনিতে ভয়াবহ দুর্ঘটনা! লরি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পুলিশের অভিযান! খড়দহে ৩৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেফতার ১ মধ্যবিত্ত পরিবার থেকে টলিউডের সফল নায়িকা, কতদূর পড়াশোনা করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়? জানুন অজানা তথ্য স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়ানোর অভিযোগ স্বামীর! গঙ্গারামপুরে নৃশংস হত্যাকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত
কলকাতা

চালের ব্যবসার আড়ালে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ! ব্যবসায়ী শ্যামল ব্যাপারীর খোঁজে কলকাতার চার জায়গায় ইডির তল্লাশি

লিখেছেন Editor - Bengal News Net ২৯ বার পঠিত ২ মিনিটের পড়া
চালের ব্যবসার আড়ালে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ! ব্যবসায়ী শ্যামল ব্যাপারীর খোঁজে কলকাতার চার জায়গায় ইডির তল্লাশি

**কলকাতা:** দেশে-বিদেশে চাল আমদানি ও রফতানির ব্যবসার আড়ালে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সাতসকালে কলকাতার চারটি জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারীদের নজরে কামালগাজির ব্যবসায়ী শ্যামল ব্যাপারী।


ইডি সূত্রে খবর, চালের ব্যবসার সঙ্গে যুক্ত শ্যামল ব্যাপারীর বিরুদ্ধে ইন্টারনেট ব্যবহার করে একাধিক আর্থিক অনিয়ম ও সাইবার অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তাঁর ব্যবসার আড়ালে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে বলেও সন্দেহ তদন্তকারীদের। সেই সূত্র ধরেই শুরু হয়েছে তদন্ত।


বুধবার ভোর থেকেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শ্যামল ব্যাপারীর কামালগাজির অফিস-সহ কলকাতার মোট চারটি জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা। তবে অভিযান চলাকালীন এখনও পর্যন্ত শ্যামল ব্যাপারীর কোনও সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে। পাশাপাশি তাঁর ব্যবসায়িক লেনদেন ও গতিবিধি সম্পর্কে তথ্য পেতে প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।


ইডি সূত্রে আরও জানা গিয়েছে, এই সংক্রান্ত একটি মামলা কিছুদিন আগে গুয়াহাটিতে দায়ের হয়েছিল। সেই মামলার সূত্র ধরেই প্রথমে কলকাতার লেকটাউনে অভিযান চালান তদন্তকারীরা। এরপর তদন্তের পরিধি বাড়িয়ে এবার কামালগাজিতে শ্যামল ব্যাপারীর মূল অফিসে তল্লাশি চালানো হচ্ছে।


তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই আর্থিক দুর্নীতির চক্রের জাল শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নয়, ভিন রাজ্যেও এর যোগ থাকতে পারে। ফলে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত এবং কীভাবে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।


এদিকে, বুধবার সাতসকালে কেন্দ্রীয় এজেন্সির এই তল্লাশি অভিযান ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে আর কী কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর।

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন দিন • Contact ads@bengalnewsnet.com